বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু পুশ-ইন নয়, মাদক চোরাচালানসহ সীমান্ত রক্ষায় সর্বদা তৎপর ৩১ বিজিবি  —–অধিনায়ক, নেত্রকোণা ব্যাটালিয়ন

 |  আপডেট ৬:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট  

শুধু পুশ-ইন নয়, মাদক চোরাচালানসহ সীমান্ত রক্ষায় সর্বদা তৎপর ৩১ বিজিবি  —–অধিনায়ক, নেত্রকোণা ব্যাটালিয়ন
 এ কে এম আব্দুল্লাহ,  নেত্রকোণাঃ
শুধু পুশ ইন, মাদক চোরাচালানসহ সীমান্ত রক্ষায় সর্বদাই তৎপর রয়েছে
নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি।
নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল তৌহিদুল বারী
আজ বুধবার (০১ জুলাই) দুর্গাপুর উপজেলার মাধুপাড়া বিওপি ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি জানান, আমাদের দ্বায়ীত্বপ্রাপ্ত সীমান্তবর্তী ৯২ কিলোমিটার  এলাকার দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে সেখানে ২৪ ঘন্টাই পেট্রোল ডিউটির ব্যবস্থা করেছি। এছাড়াও গোয়েন্দা সংস্থা, গ্রামবাসী এবং আনসার ভিডিপির সদস্যরা আমাদেরকে সর্বাত্ত্বক সহযোগিতা করছে। আমাদের যে সার্ভাইবেল সিস্টেম রয়েছে, সীমান্ত এলাকায়
 সিসি ক্যামেরা, মেগা ফোন, বাশি, টর্চ লাইটের আলো জ্বালিয়ে আমাদের  উপস্থিতি জানান দিচ্ছি।
তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশ ইনের জন্য
 ১০/১৫ জন বাংলাবাসীকে গত কয়েক দিন ধরে পাতলাবন সীমান্তের ওপারে শীতারাম বালি স্কুলে জরো করেছে। আমাদের শক্ত অবস্থানের কারনে তাদের পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়ে তাদেরকে অন্যত্রে সরিয়ে নেয়।
অপর এক প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে মদ,
ইয়াবা, ফেনসিডিল, টাপেন্ডাডল, গাজা, গরুসহ নানা ধরনের প্রসাধনী সামগ্রী পাচার হচ্ছে। মাদক
চোরাচালান প্রতিরোধে সীমান্তে ৩১ বিজিবি সর্বদাই সচেষ্ট রয়েছে। গত ৬ মাসে বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১ জুলাই, ২০২৬
শুধু পুশ-ইন নয়, মাদক চোরাচালানসহ সীমান্ত রক্ষায় সর্বদা তৎপর ৩১ বিজিবি  —–অধিনায়ক, নেত্রকোণা ব্যাটালিয়ন
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120