সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় বজ্রপাতে  এক জনের মৃত্যু 

 |  আপডেট ১০:২৮ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬ | প্রিন্ট  

বারহাট্টায় বজ্রপাতে  এক জনের মৃত্যু 
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর তালুকদার (৩৫) নামক একজনের মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনা জেলার বারহাট্টা
উপজেলার সদর ইউনিয়নের বড়গাঁও গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বড়গাঁও গ্রামের মৃত আব্দুর রাশিদ তালুকদারের ছেলে জাহাঙ্গীর তালুকদার রবিবার বেলা আড়াইটার দিকে বৃষ্টি পড়তে
শুরু করলে বাড়ির পাশের মাঠে চড়ানো গরু আনতে যায়। এ সময়
 হঠাৎ বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন এ দৃশ্য দেখে সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে জাহাঙ্গীরকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বজ্রপাতে নিহতের লাশ দাপন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক মৃতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


২১ জুন, ২০২৬
বারহাট্টায় বজ্রপাতে  এক জনের মৃত্যু 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120