রবিবার ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 |  আপডেট ৪:২৭ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশের পরিবেশ রক্ষায় দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের যে যুগান্তকারী কর্মসূচি নিয়েছেন, তা সফল করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু চারা রোপণ করলেই হবে না, প্রতিটি চারার যথাযথ যত্ন ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। একটি করে ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপণ করে এই সবুজ বিপ্লবে শরিক হওয়ার জন্য আমি উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি।”এ সময়, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,  জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৩ জুন, ২০২৬
পূর্বধলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120