বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় খাবার দিতে দেরি করায় মাদকাসক্ত   ছেলের শাবলের আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

 |  আপডেট ৮:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | প্রিন্ট  

নেত্রকোনায় খাবার দিতে দেরি করায় মাদকাসক্ত   ছেলের শাবলের আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু
এ কে এম আব্দুল্লাহ,  নেত্রকোনাঃ
ভাত দিতে দেরি করায় ছেলের শাবলের আঘাতে আবুনি রাজভর ওরফে রুক্সী (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত আবুনি রাজভর ওই এলাকার বাসিন্দা শ্যাম লাল রাজভরের স্ত্রী। আর অভিযুক্ত ছেলের নাম শ্যামল রাজভর (২৪)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চল্লিশা ইউনিয়ন পরিষদের বিপরীত পাশে মগড়া নদীর তীরে একটি টিনশেড ঘরে বসবাস করতেন আবুনি রাজভর। তাঁর ছেলে শ্যামল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হওয়ার পর মানসিকভাবে কিছুটা বিকার গ্রস্ত ছিলেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শ্যামল তাঁর মায়ের কাছে ভাত খেতে চান। এ সময় তার মা কিছুক্ষণ অপেক্ষা করতে বললে শ্যামল ক্ষিপ্ত হয়ে মাকে গালিগালাজ করতে থাকে। এরই এক পর্যায়ে ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে মা আবুনি মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে কিছুক্ষণের মধ্যে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশের খবর দেয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আল মামুন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


৯ জুন, ২০২৬
নেত্রকোনায় খাবার দিতে দেরি করায় মাদকাসক্ত   ছেলের শাবলের আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120