সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ৩১ বিজিবি’র অভিযান ৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

 |  আপডেট ৩:১২ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২৬ | প্রিন্ট  

নেত্রকোনায় ৩১ বিজিবি’র অভিযান ৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ভারতীয়
সীমান্তবর্তী গুচ্ছ গ্রাম এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী পিএসসি রবিরার দুপুরে জেলায় কর্মরত সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরুয়াকোনা
বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)’র একটি টহল টিম আজ
রবিবার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী গুচ্ছগ্রাম এলাকা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় মদসহ রনি মিয়া (২০) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক রনি মিয়া নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকার গারমপাড়া গ্রামের মজিবর মিয়ার ছেলে।
পরে আটক রনি মিয়াকে মদসহ কলমাকান্দা থানার হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক পাচার সহ সবধরনের চোরাচালান
প্রতিরোধ ও পুশ ইন ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো সদা তৎপর রয়েছে ।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


৭ জুন, ২০২৬
নেত্রকোনায় ৩১ বিজিবি’র অভিযান ৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120