বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় নতুন ইউএনও হিসেবে  যোগদান করতে যাচ্ছেন শফিকুল ইসলাম।

 |  আপডেট ১২:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় নতুন ইউএনও হিসেবে   যোগদান করতে যাচ্ছেন শফিকুল ইসলাম।

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শফিকুল ইসলাম। আজ ২ জুন (মঙ্গলবার) তিনি আনুষ্ঠানিকভাবে পূর্বধলা উপজেলায় তাঁর নতুন কার্যভার গ্রহণ করার কথা রয়েছে ।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনের মাধ্যমে শফিকুল ইসলামকে পূর্বধলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা এই কর্মকর্তা ৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। কর্মজীবনে তিনি কর্মদক্ষতা, সততা এবং জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। পূর্বধলায় বদলি হওয়ার পূর্ব পর্যন্ত তিনি ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (এল.এ শাখা-২, এসএ (রাজস্ব) শাখা) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে পূর্বধলা উপজেলা কোনো স্থায়ী ইউএনও ছাড়াই পরিচালিত হয়ে আসছিল। সহকারী কমিশনার (ভূমি)তাসনীম জাহান  অতিরিক্ত ইউএনও’র দায়িত্ব পালন করে আসছিলেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে রুটিন কাজ চললেও স্থায়ী কর্মকর্তা না থাকায় উপজেলার অনেক নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন কর্মকাণ্ডে ধীরগতি দেখা দিয়েছিল। মাঝখানে অন্য একজন কর্মকর্তাকে পূর্বধলায় পদায়ন করা হলেও তিনি শেষ পর্যন্ত যোগদান করেননি। ফলে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ অভিভাবকত্ব পাওয়ার জন্য স্থানীয় সচেতন মহলের মধ্যে দীর্ঘদিন ধরেই তীব্র প্রত্যাশা ও অপেক্ষা ছিল।

 

অবশেষে নতুন ইউএনও হিসেবে শফিকুল ইসলামের এই চূড়ান্ত পদায়নকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন এবং স্বাগত জানিয়েছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের জোরালো প্রত্যাশা, একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তার হাত ধরে পূর্বধলা উপজেলার প্রশাসনিক কার্যক্রমে যেমন অভূতপূর্ব গতিশীলতা ফিরবে, ঠিক তেমনি সরকারি জনসেবার মান বৃদ্ধি পাবে এবং ঝিমিয়ে পড়া চলমান উন্নয়ন কর্মকাণ্ডগুলো দ্রুত গতিতে বাস্তবায়িত হবে।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২ জুন, ২০২৬
পূর্বধলায় নতুন ইউএনও হিসেবে  যোগদান করতে যাচ্ছেন শফিকুল ইসলাম।
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120