বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেমে গান বাজনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত

 |  আপডেট ৭:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | প্রিন্ট  

নেত্রকোনায় বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেমে গান বাজনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনায় বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেম লাগিয়ে গান বাজনা ও ছবি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোস্তফা আমীর ফয়সাল (২০) নামক এক কলেজ ছাত্র নিহত ও ৩ জন আহত হয়েছে।
নিহত মোস্তফা আমীর ফয়সাল বামনীকোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামের সংসদ বাজার এলাকার ইদ্রিস আলীর মেয়ে শাবানার সাথে বৈখেরহাটী এলাকার ধৈঞ্চা গ্রামের অটোচালক রাজিব এর বিয়ে উপলক্ষে সোমবার দিবাগত
রাত আনুমানিক পৌনে ১২টার দিকে
বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেম লাগিয়ে গান বাজনা ও ছবি তোলা চলছিল।
এ সময় একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম (১৯) তার কয়েকজন বন্ধু নিয়ে সেখানে গিয়ে নাচ গান শুরু করলে ফয়সাল তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর মাসুম তাঁর পরিবারের লোকজন নিয়ে ফয়সাল ও তাদের লোকজনের উপর হামলা চালায়। হামলায়
ফয়সাল (২০), তাঁর চাচাতো ভাই রবিন হাসান (১৯), আব্দুল্লাহ আল ফাহিম (১৮), চাচা সাদেকুল ইসলাম (৪৫) আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদেরকে আহত অবস্থায়  উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফয়সাল ও সাদিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফয়সাল মারা যায়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম লাগিয়ে গান বাজনা ও ছবি তোলা নিয়ে প্রতিপক্ষের হামলায় ফয়সাল নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আহত হন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে পুলিশ আটক করেছে। অভিযুক্তদের আটকে অভিযান চলছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


২ জুন, ২০২৬
নেত্রকোনায় বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেমে গান বাজনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120