শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মুন্সীগঞ্জে জমি দখলের পায়তারা’র অভিযোগ, থানায় জিডি

 |  আপডেট ৫:২৯ অপরাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট  

মুন্সীগঞ্জে জমি দখলের পায়তারা’র অভিযোগ, থানায় জিডি
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে জমি দখলের পাঁয়তারা’র অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী টঙ্গীবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
অভিযোগে জানা যায়,দীর্ঘদিন ধরে ভুক্তভোগী পরিবারের মালিকানাধীন জমি নিয়ে একটি প্রভাবশালী মহল নানা ধরনের হুমকি ও দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় জিডি করতে বাধ্য হয়েছেন তিনি

সাধারণ ডায়রী সূত্রে জানাযায়, টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের আমতলী গ্রামে পিতা- আবুল হাসেম শেখের ২ মেয়ে বেনু আক্তার গং,মোকসেদা আক্তার গংদের সাথে দীর্ঘীদিন যাবৎ জায়গা-সম্পত্তি নিয়া বিরোধ চলছে একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের সাথে।
জাহাঙ্গীর হোসেনের ২ সন্তান মোজাম্মেল হোসাইন, ইব্রাহীম শেখ নামে আমতলী মৌজার দাগ নং ৫৫৫,৬৬০ দাগের জমি কিনে দখলে আছে। এবং বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। ছেলেদের দখলে থাকা জমিতে গত সাত দিন পূর্বে টিনের বাউন্ডারি দেওয়া হয়েছে। অভিযুক্তরা রাতের আধারে বাউন্ডারি ভেঙ্গে ফেলার চেষ্টা করছে।
অভিযোগকারী জাহাঙ্গীর আলম বলেন, গত শুক্রবার বিকেলে ৪টা দিকে আমার ছেলেদের জমিতে আমি গেলে উক্ত বিবাদীগণ আমাকে গালিগালাজ করা সহ বর্নিত সম্পত্তিতে যেতে নিষেধ করে। আমি যদি আমার ছেলেদের সম্পত্তিতে যাই, তবে আমাকে সহ আমার পরিবারের সবাইকে মারধর করাসহ খুন করিয়া ফেলিবে মর্মে হুমকি প্রদর্শন করে।
তাই আমি শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টঙ্গীবাড়ীর থানায় সাধারণ ডায়রী দায়ের করেছি। যার জিডি নং ৮৫৯ তারিখ- ১৯/০৯/২৫।
এবিষয়ে অভিযুক্তকারীদের সাথে যোগাযোগ করলে তাদের ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
টঙ্গীবাড়ী থানার তদন্ত অফিসার মোহাম্মদ নিজামুদ্দিন ফকির বলেন, অভিযোগকারী সাধারণ ডায়রী দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২০ সেপ্টেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জে জমি দখলের পায়তারা’র অভিযোগ, থানায় জিডি
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120