শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

 |  আপডেট ৭:১৩ অপরাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট  

ফেনীতে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

ফেনী প্রতিনিধি ||


ফেনীতে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বটতলী বাজার এলাকায় বিয়ের আয়োজন করা হয়

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ১৫ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করায় কনের বাবাকে প্রায় ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বটতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা বলেন, ‘‘মেয়েটির প্রকৃত বয়স ১৫ বছর। মেয়ের বিয়ের আয়োজন করায় বাবাকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে বাবার কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।’’

এলাকাবাসী জানান, ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর গ্রামের এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে কনে পালিয়ে যায়। তবে বর তখনো বিয়ে বাড়িতে পৌঁছায়নি।

Source link

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৮ আগস্ট, ২০২৫
ফেনীতে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা
বিস্তারিত কমেন্টে
এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120