শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাড়ি পরে এলে ফুলমার্ক পাবে’, খুবির সেই শিক্ষকের আরেক কাণ্ড

 |  আপডেট ৭:১৩ অপরাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট  

শাড়ি পরে এলে ফুলমার্ক পাবে’, খুবির সেই শিক্ষকের আরেক কাণ্ড

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. রুবেল আনছারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন আরেকজন ছাত্রী।

রবিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে অভিযোগটি জমা দেন ওই ভুক্তভোগী ছাত্রী।


বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি মোছা. তাসলিমা খাতুন বলেন, “নতুন অভিযোগটি পেয়েছি। আগেরটি তদন্ত কার্যক্রম চলছে। এটিও নিয়ম অনুযায়ী তদন্ত করা হবে।”

এর আগে, গত ৭ আগস্ট অধ্যাপক রুবেল আনছারের বিরুদ্ধে অশালীন আচরণ, যৌন হয়রানী ও অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন এক ছাত্রী। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ অভিযোগের তদন্ত চলাকালে অধ্যাপক রুবেল আনছারের ক্লাস বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। সেই তদন্ত কার্যক্রম এখনো চলছে। এর মধ্যেই নতুন অভিযোগ উঠলো।

নতুন অভিযোগে ওই শিক্ষার্থী উল্লেখ করেন, “সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে রুবেল আনছারের বিরুদ্ধে একজন আপুর যৌন হয়রানির অভিযোগ সম্পর্কে জানতে পারি। নিউজগুলো দেখার পর থেকেই স্যার আমার সঙ্গে ও আমার ব্যাচমেটদের সঙ্গে যে আচরণগুলো করেছেন, সেগুলো চোখে ভাসতে থাকে। স্যারের আমাকে পাঠানো মেসেজের ধরণ এবং আপুর অভিযোগে উল্লেখ করা বিষয়গুলোর ধরণ অনেক ক্ষেত্রে একই রকম।”

দুই পাতার অভিযোগে হয়রানীর কয়েকটি ঘটনা উল্লেখ করেন তিনি। এর মধ্যে গভীর রাতে ছবিতে লাভ রিয়েক্ট, একা দেখা করার জন্য চাপ প্রয়োগ, ঘুরতে নিয়ে নেওয়ার জন্য জোরাজুড়ি, অশ্লীল ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানো, শাড়ি পরে আসলে ফুলমার্কসহ বিভিন্ন ঘটনা তুলে ধরেন। বেশকিছু স্ক্রিণশটও জমা দিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে অধ্যাপক রুবেল আনছার বলেন, “এই ছাত্রীকে আমি চিনি না। কি ধরনের কথা তার সঙ্গে হয়েছে বা আদৌ হয়েছে কিনা আমার মনে নেই। অভিযোগ তদন্ত করুক। তখন সত্য-মিথ্যা জানা যাবে।”

Source link

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৮ আগস্ট, ২০২৫
শাড়ি পরে এলে ফুলমার্ক পাবে’, খুবির সেই শিক্ষকের আরেক কাণ্ড
বিস্তারিত কমেন্টে
এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120