শনিবার ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা ৫ আসনের সাবেক এমপির পিএস জাহাঙ্গীর গ্রেপ্তার

 |  আপডেট ৯:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট  

নেত্রকোনা ৫ আসনের সাবেক এমপির পিএস জাহাঙ্গীর গ্রেপ্তার

পূর্বধলা প্রতিনিধি :

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) সেলিম জাহাঙ্গীর (৪৫) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে চারটার দিকে ময়মনসিংহ সদর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সেলিম জাহাঙ্গীর পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক এবং উপজেলার সদর ইউনিয়নের লাউজানা গ্রামের বজলুল করিম ওরফে তারা মিয়ার ছেলে।


জানা যায়, দীর্ঘদিন তিনি সাবেক এমপি বেলালের ঘনিষ্ঠ সহচর ছিলেন। এমপির প্রভাবকে কাজে লাগিয়ে এলাকায় আর্থিকভাবে প্রভাবশালী হয়ে ওঠেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী নিয়োগে তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পূর্বধলা থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৪ সেপ্টেম্বর, ২০২৫
নেত্রকোনা ৫ আসনের সাবেক এমপির পিএস জাহাঙ্গীর গ্রেপ্তার
বিস্তারিত কমেন্টে
এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120