শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন উপদেষ্টার সঙ্গে জামায়াতের সেক্রেটারির সাক্ষাৎ

 |  আপডেট ৭:১৩ অপরাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট  

তিন উপদেষ্টার সঙ্গে জামায়াতের সেক্রেটারির সাক্ষাৎ

শিক্ষা, স্বরাষ্ট্র এবং পানিসম্পদ, বন ও পরিবেশ উপদেষ্টার সঙ্গে পৃথক সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে তিন উপদেষ্টার সঙ্গে পৃথক সাক্ষাৎ করে খুলনার ডুমুরিয়া ও ফুলতলার বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন তিনি।


প্রথমে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে সাক্ষাৎ করে ডুমুরিয়া-ফুলতলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ, এমপিওভুক্তিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

উপদেষ্টার কাছে তিনি অনুরোধ জানান যাতে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হয়। শিক্ষা উপদেষ্টা বিষয়টি মনোযোগ সহকারে শোনেন এবং যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন।

এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি বিগত ফ্যাসিস্ট আমলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেন। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও হিন্দু ধর্মাবলম্বীদের ওপর একটি রাজনৈতিক গোষ্ঠীর হুমকি এবং ভয়ভীতি প্রদানের বিষয়গুলো তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

পরবর্তীতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পানিসম্পদ, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করে খুলনা বিল ডাকাতিয়া, বিল সালাতিয়া, বিল বরুনা, বিল মধুগ্রাম, বিল বাদুড়িয়াসহ এই অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সমস্যার গুরুতর চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, “বছরের পর বছর ধরে এই অঞ্চলের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, ফসলি জমি নষ্ট হচ্ছে, ঘরবাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।”

গোলাম পরওয়ারের বক্তব্য গুরুত্ব সহকারে শুনে তাৎক্ষণিক সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দেন উপদেষ্টা। এই কমিটি দ্রুত সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করবে।”

পাশাপাশি তিনি আশ্বাস দেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় মেশিনারি, সরঞ্জাম এবং অন্যান্য সহায়তা সরবরাহ করা হবে।

তিনি আরো বলেন, “এই অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সরকার আন্তরিক এবং অচিরেই দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে।”

Source link

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৮ আগস্ট, ২০২৫
তিন উপদেষ্টার সঙ্গে জামায়াতের সেক্রেটারির সাক্ষাৎ
বিস্তারিত কমেন্টে
এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120