বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস   ক্যাম্পেইন-২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা 

 |  আপডেট ৪:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস   ক্যাম্পেইন-২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা 

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোণার পূর্বধলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পূর্বধলার বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র স্টাফ নার্স ও ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ স্বাধনা রুরাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. বিশ্বপ্রিয় মজুমদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) আরিফুল ইসলাম, মেডিকেল অফিসার (আইটি) শেখ ইশা, স্বাস্থ্য পরিদর্শক মতিউর রহমান এবং ওয়ার্ল্ড ভিশনের পুষ্টি ও ওয়াশ টেকনিক্যাল স্পেশালিস্ট ডা. শাহ সাঈদ ইবনে আব্দুল আজিজ। এছাড়াও বিভিন্ন এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন (রবিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২৬৪টি ইপিআই কেন্দ্র এবং একটি স্থায়ী কেন্দ্রে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ সময় ৬ মাস থেকে ৫ বছর বয়সের কম শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ) প্রদান করা হবে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, এবারের ক্যাম্পেইনে পূর্বধলায় মোট ৪২ হাজার ৯৯০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৫ হাজার ১৩ জন।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৫ জুন, ২০২৬
পূর্বধলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস   ক্যাম্পেইন-২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120