শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে জোর  আলোচনায় পূর্বধলার অধ্যক্ষ রাবেয়া আলী

 |  আপডেট ৮:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট  

সংরক্ষিত নারী আসনে জোর  আলোচনায় পূর্বধলার অধ্যক্ষ রাবেয়া আলী

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


সংরক্ষিত নারী আসনে নেত্রকোণার পূর্বধলার রাবেয়া খাতুনকে নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে নির্বাচনের প্রস্তুতির আভাস দেওয়ার পরেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে নানা জল্পনা-কল্পনা চলছে। এদের মধ্যে নেত্রকোণার পূর্বধলা উপজেলার শিক্ষাবিদ ও রাজনীতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ রাবেয়া খাতুনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে।

দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে। ব্যক্তিগত ও পারিবারিক সূত্র ধরেই রাজনীতিতে আসা। তার পিতা মরহুম অ্যাডভোকেট মৌলভী আকবর আলী ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। তার স্বামী ডা. মোহাম্মদ আলী নেত্রকোণা-৫ আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়ে সংসদে দায়িত্ব পালন করেছেন। ফলে রাজনৈতিক পরিমণ্ডলে তাঁর পারিবারিক পরিচিতির কারনেই তিনি এগিয়ে আছেন।

 

রাবেয়া খাতুন শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে পূর্বধলায় নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে গভর্নিং বডির সভাপতির দায়িত্বে রয়েছেন।

রাজনৈতিক জীবনে রাবেয়া খাতুন বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এছাড়াও তিনি তেজগাঁও থানা বিএনপির সদস্য এবং মহিলা দলের তেজগাঁও শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি।

মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ রাবেয়া খাতুন বলেন, দলের সুসময়-দুঃসময় সর্বদা পাশে থেকেছি। রাজনীতির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে জনসাধারণের সঙ্গে সম্পৃক্ত থেকেছি। দল মনোনয়ন দিলে দলের আদর্শ বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবো।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংরক্ষিত নারী আসনে জোর  আলোচনায় পূর্বধলার অধ্যক্ষ রাবেয়া আলী
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120